শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহানউদ্দিনদৈনিক আজ ও আগামীকাল-এর সৈয়দপুর প্রতিনিধি শরিফুল ইসলামের বাবা এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা শাহানউদ্দিন (৮৫) বার্ধক্যজনিত রোগে গতকাল শনিবার ভোরে শহরের নয়াটোলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বাদ জোহর নয়াটোলা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।কাজী ফজলুল হকপটুয়াখালীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু পরিষদ পটুয়াখালী শাখার আহ্বায়ক কাজী ফজলুল হক (৭৩) গত শুক্রবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় পৌর ঈদগাহ ময়দানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পটুয়াখালী মুক্তিযোদ্ধা গোরস্থানে তাঁকে দাফন করা হয়। পটুয়াখালী অফিস।