শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজেরা খাতুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের মা হাজেরা খাতুন (৮১) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। হাজেরা খাতুনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। চট্টগ্রাম অফিস।ভক্ত কুমার মণ্ডল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিকিৎসক ভক্ত কুমার মণ্ডল গতকাল রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ভক্ত কুমার মণ্ডল স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।—নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ শামসুদ্দিন আহমদজাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধি-দপ্তরের সহকারী পরিচালক মুনসুর আহমদ বিপ্লবের বাবা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর-পোরেশনের সাবেক অর্থ উপদেষ্টা শামসুদ্দিন আহমদ গতকাল রোববার ভোররাতে হূদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।দেওয়ান আহম্মেদ কুষ্টিয়া আড়ুয়াপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেওয়ান আহম্মেদ (৮৫) বার্ধক্যজনিত রোগে ২৩ জুলাই শুক্রবার সকালে ঢাকার উত্তরা নিজ বাসস্থানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।