শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জি এইচ মির্জাখুলনা জেলার দৌলতপুরের মির্জা মহল নিবাসী মরহুম মির্জা ইব্রাহিম হোসেনের ছেলে উইং কমান্ডার (অব.) জি এইচ মির্জা (রুকু) ২৩ জুলাই কানাডার টরন্টো শহরে তাঁর বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। টরন্টোর নাগেট মসজিদে জানাজা শেষে স্থানীয় পিকারিং মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। গতকাল সোমবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন। বিজ্ঞপ্তিমো. মঞ্জুরুল ইসলামগাইবান্ধার জেলা জজ আদালতের এপিপি মো. মঞ্জুরুল ইসলাম মুকুল (৫০) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোর সাড়ে চারটায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঞ্জুরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি রুবি মাহমুদবেগম রুবি মাহমুদ গতকাল সোমবার ঢাকার উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..-রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। রুবি মাহমুদ রোটারিয়ান মরহুম আলী মোরশেদ মাহমুদের স্ত্রী। বিজ্ঞপ্তি।