শোক
এ এইচ এস আতাউল করিম সাবেক পররাষ্ট্র সচিব এ এইচ এস আতাউল করিম (৭৮) গতকাল বুধবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি দুই ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। একজন খ্যাতিমান কূটনীতিক হিসেবে তিনি সর্বশেষ জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এরপর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।পারভেজ আলমসৈয়দপুরের শিল্পপতি পারভেজ আলম (৪২) গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে শহরের নয়াবাজার মহল্লার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ওই দিন বাদ এশা জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিহোসেন আলী হাওলাদারবরিশালের গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন আলী হাওলাদার (৯০) গত মঙ্গলবার সন্ধ্যায় বড় কসবা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ওই দিন রাতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআবদুর রববরিশালের গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা আবদুর রব রাঢ়ী (৭৫) গত মঙ্গলবার বিকেলে বেজহার গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধিসহদেব চন্দ্র দাসসহদেব চন্দ্র দাস (৮৫) গতকাল বুবধার নওগাঁ সদর সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর শবদেহ নওগাঁ জেলার রাণীনগর থানাধীন বানিয়া পাড়া গ্রামের যুমনাগাড়ি শ্মশানে দাহ করা হবে। বিজ্ঞপ্তি।