শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলামবাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৫৮) গত বুধবার দিবাগত রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা রমনা থানা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ মুন্সিগঞ্জের কামারগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।জবেদা বেগমনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের বাসিন্দা জবেদা বেগম (৪৬) গত বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, মা, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব জানাজা শেষে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। মহিউদ্দিন মজনুনোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মজনু (৫১) গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মহিউদ্দিন পরপর তিনবার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নোয়াখালী অফিস।আতাউল করিমসাবেক পররাষ্ট্রসচিব ও জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ এইচ এস আতাউল করিমের (৭৮) কুলখানি আগামী রোববার বাদ মাগরিব ধানমন্ডির চৌধুরী কমিউনিটি সেন্টারে (বাসা: ৪২, সড়ক: ৬/এ) অনুষ্ঠিত হবে। তিনি গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯১ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কম্বোডিয়া, মেসিডোনিয়া, কসোভো, সোমালিয়া ও সুদানে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।আব্দুস সোবাহান সড়ক ও জনপথ বিভাগ ঢাকার সাবেক গুদামরক্ষক মো. আব্দুস সামাদ (৮৬) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মুহাম্মদ আজিজুল হকগণসাক্ষরতা অভি-যানের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক যুগ্ম সচিব মুহাম্মদ আজিজুল হক (৭৮) গত বুধবার সন্ধ্যা ছয়টায় ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা মরহুমের আত্মার শান্তি কামনায় সাদা মসজিদ, রোড ১১, দক্ষিণ বিশিল, মিরপুর-১-এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী সোমবার বিকেল চারটায় গণসাক্ষরতা অভিযানের কার্যালয়ে মরহুমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।