শোক
মনকিরের নেছাবিজিএমইএর সাবেক সভাপতি ও ড্রাগন গ্রুপের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের মা মনকিরের নেছা (৮৬) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ আসর কুমিল্লার মিয়াবাজারে নিজ বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার বাদ আসর মালিবাগে ড্রাগন সোয়েটার কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আবি রাওয়ালমানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর একমাত্র ছেলে আবি রাওয়াল (১৬) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। সে গাজীপুর ক্যাডেট কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল। বছর খানেক আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসার জন্য তাকে ছয়বার সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিৎকিসা শেষে সম্প্রতি তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার সেখান থেকে তাকে নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছিল। নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ।