শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফিকুল ইসলামব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম (৬৫) গত রোববার দিবাগত রাত দুইটায় ঢাকার নবাবপুরের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ গতকাল সোমবার নিজ গ্রাম বাঞ্ছারামপুরের দরিয়াদৌলতির কবরস্থানে দাফন করা হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।খন্দকার ওলিউজ্জামানমুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ খন্দকার ওলিউজ্জামান আলম (৬৩) গত রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে শহরের পৌর এলাকার খনজনপুরে নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে তেঁতুলতলী সরকারি গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। জয়পুরহাট প্রতিনিধি।