শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কুদ্দুসমুক্তিযোদ্ধা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃষক লীগের সভাপতি আবদুল কুদ্দুস (৬৫) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মহালক্ষ্মীপাড়া শরিফ উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।রামানন্দ বিশ্বাসফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের রানার পত্রিকার সাবেক সম্পাদক রামানন্দ বিশ্বাস (৫৮) গত সোমবার দিবাগত রাত দুইটায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরের বাসভবনে নেওয়া হয়। দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ফরিদপুর অফিস।