শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফুল ইসলামমেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৪৮) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মটমুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জানাজা শেষে মটমুড়া গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদ হাসানের মামা ছিলেন। মেহেরপুর প্রতিনিধি।কাজী লুৎফুল হকফেনী সরকারি কলেজের সাবেক অধ্যাপক কাজী লুৎফুল হক (৯৪) গত মঙ্গলবার বিকেলে ফেনী শহরের এসএসকে রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর নারায়ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।ছায়েদুল হকনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া নিবাসী ছায়েদুল হক গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, নয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ পদিপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।অঞ্জলি মুখার্জিফরিদপুর নিবাসী অঞ্জলি মুখার্জি (৯৮) বার্ধক্যজনিত রোগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় জেলা শহরের ওয়ারলেসপাড়ার বাসভবনে মারা গেছেন। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। অঞ্জলি মুখার্জি ফরিদপুর জজ কোর্টের আইনজীবী উৎপলেন্দু মুখার্জির মা। ফরিদপুর অফিস।