শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দা মাকসুদা আরেফ (তপা)আহছানিয়া মিশনের সাবেক কর্মকর্তা সৈয়দা মাকসুদা আরেফ তপা (৩৭) গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুরারোগ্য সিস্টেমিক সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ আসর ১৬, নিউ ইস্কাটনে নিজ বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আমিনুল হক সরদার শিপনসিলেট বিদ্যুৎ সার্কেল ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আমিনুল হক সরদার শিপন (৩৭) গত শুক্রবার দুপুরে নিজ বাসায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা, মা, ভাই-বোন, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার জোহরের নামাজ শেষে হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজার পর তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটরনজিত কুমার সাহাসোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রনজিত কুমার সাহা (৬৭) গতকাল শনিবার সকালে নিজ বাড়ি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের রিবর গ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে বারদী শ্মশানঘাটে তাঁকে দাহ করা হয়। তাঁর মৃত্যুতে বারদী আশ্রম কমিটি, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।মনোহরী বড়ুয়াকক্সবাজারের রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ এবং জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের সভাপতি মনোহরী বড়ুয়া (৫৯) গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ভাই, তিন বোন, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ রোববার বেলা দুইটায় পূর্ব মেরংলোয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ধর্মসভা শেষে পূর্ব রাজারকুল শ্মশান প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হবে। রামু (কক্সবাজার) প্রতিনিধি