শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুর জাহান বেগমফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামের মা হুর জাহান বেগম (৭৪) গত শনিবার রাতে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রোববার বিকেলে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।