শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোবেদা বেগমগাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য মোহাম্মদ সবদার আলীর শাশুড়ি জোবেদা বেগম (৮৬) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। জানাজা শেষে ওই রাতেই তাঁকে ঢাকার দোহার উপজেলার জয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ডুয়েট প্রতিনিধি।মেরী চিত্রাবাংলা যাত্রার জনপ্রিয় অভিনেত্রী মেরী চিত্রা (৫২) আর নেই। গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অসংখ্য পুরস্কারসহ জাতীয় যাত্রা উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পদক লাভ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, যাত্রাপালাকার পরিষদ, বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ সংস্থা, অপেরা জার্নালিস্ট ফোরাম গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।