শোক
হাসিনা আনোয়ারমতিঝিল টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ও সমাজসেবী হাসিনা আনোয়ার ৭ আগস্ট শনিবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি নরসিংদীর মনোহরদীতে অবস্থিত খিদিরপুর কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেনের স্ত্রী। তাঁর আত্মার শান্তি কামনায় আজ ১৩ আগস্ট শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরের কৃষিবাজার-সংলগ্ন সূচনা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। রাবেয়া খাতুনদৈনিক ভোরের কাগজ-এর সাবেক সম্পাদক বেনজির আহমেদের মা রাবেয়া খাতুন (৯৫) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ঢাকা ও ঈশ্বরদীর পাক্শীতে জানাজা শেষে গতকাল রাতে পাক্শী রেলওয়ে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি আব্দুস সাত্তারসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার (৬২) গতকাল বৃহস্পতিবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে মার্চেন্টস স্কুল মাঠে জানাজা শেষে উল্লাপাড়ার ভয়নগর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি