শোক
গাজী ছামান উদ্দিনগাজীপুরের কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গাজী ছামান উদ্দিন (৭০) গত শুক্রবার বিকেল তিনটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও চার ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এবং আড়াইটায় নিজ গ্রাম কাঞ্চনপুরে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিমুক্তিযোদ্ধা পদ্মাসেন সিন্হাবাংলাদেশের মণিপুরি সম্প্রদায়ের শীর্ষনেতা, সংগঠক, প্রকৌশলী ও বীর মুক্তিযোদ্ধা পদ্মাসেন সিন্হা (৬২) আর নেই। গত শুক্রবার রাত ১১টায় হূদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গুলেরহাওর গ্রামের বাসিন্দা পদ্মাসেন সিন্হা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট প্রতিনিধি।