শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোসলেহ্উদ্দিন আহমেদ চৌধুরীবিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোসলেহ্উদ্দিন আহমেদ চৌধুরী (৮৬) গত শনিবার দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর বনানী জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।কিরণ প্রভা দত্তবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণগোপাল দত্তের মা কিরণ প্রভা দত্ত গতকাল রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিএসএমএমইউর চিকিৎসক, কর্মকর্তা, সেবিকা ও কর্মচারীরাও গভীরভাবে শোকাহত। তাঁরা কিরণ প্রভার আত্মার শান্তি কামনা করেন। গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে স্বামী শহীদ কালাচান দত্তের সমাধির পাশে তাঁকে সমাধিস্থ করা হয়েছে। কিরণ প্রভার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা নূর নবীনোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীশিংপুর গ্রামের মুক্তিযোদ্ধা, সমাজসেবক নূর নবী (৬৮) গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।শোক সংবাদসাহারা খানমগফরগাঁয়ের নিগুয়ারীর বাসিন্দা শামসুল হুদা খানের সহধর্মিণী এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আফসার উদ্দিন খানের শাশুড়ি সাহারা খানম (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে রাজধানীর ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি আট ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।