শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল হাসান জাহেদহবিগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ নাজমুল হাসান জাহেদ (৮০) গতকাল সোমবার রাতে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের বড় ভাই। বিজ্ঞপ্তি।মছলেহ উদ্দিন আহমেদ চৌধুরীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মছলেহ উদ্দিন আহমেদ চৌধুরী (৮৬) গত শনিবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাগী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর বনানী মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি মর্জিনা বেগমফরিদপুর জজ কোর্টের এপিপি বদিউজ্জামানের মা মোসাম্মৎ মর্জিনা বেগম (৬৫) গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ কমলাপুর মাইট্টা কবরস্থানে দাফন করা হয়েছে। ফরিদপুর অফিস।জমিলা খাতুনকিশোরগঞ্জ নিকলী উপজেলার নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা জমিলা খাতুন (৬৫) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে নিকলী পশ্চিম পুকুরপাড় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিহাসান ইকবাল ভাষাসৈনিক, কলামিস্ট ও দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারী সম্পাদক হাসান ইকবাল (৮০) গত রোববার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর সিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। হাসান ইকবাল প্রায় ৪৮ বছর ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মাসিক দ্যূতি, দৈনিক মিল্লাত, দৈনিক নাজাত, রেডিও পাকিস্তানের বুলেটিন এলান ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের তথ্য বিভাগে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তিবাহারু মিয়াকিশোরগঞ্জ-৪ (নিকলী-বাজিতপুর) আসনের সরকার মো. আফজার হোসেনের বাবা আবুবকর সিদ্দিক বাহারু মিয়া (৮২) গত রোববার বেলা তিনটায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন) তিনি দুই ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা গতকাল সোমবার বাদ জোহর নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্পিকার আবদুল হামিদ ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি