শোক
মুক্তিযোদ্ধা আবদুল মজিদনোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মানিকপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মজিদ (৭০) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।সুদর্শন চন্দ্র দেবচাঁদপুরের শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক, হোমিও চিকিৎসক সুদর্শন চন্দ্র দেব (৬৭) গত সোমবার রাতে কুমিল্লার মিডল্যান্ড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের সাহাপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।জোবেদা খাতুন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মা জোবেদা খাতুন (৯১) গতকাল মঙ্গলবার দুপুর একটা ৫৫ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। জানাজা শেষে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বলরামপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।সিদ্দিকুর রহমান বাবলুনীলফামারী শহরের মনষাপাড়ার বাসিন্দা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর ডিভিশনের উপসহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বাবলু (৪৮) গতকাল সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে নামাজে জানাজা শেষে শহরের মনষাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি