শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম মুনিরা আতিকসাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম আতিকুর রহমানের স্ত্রী বেগম মুনিরা আতিক গতকাল বুধবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মরদেহ বনানী সেনা কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি। মো. মমতাজ উদ্দিনবিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব মো. মমতাজ উদ্দিন (৬২) সৌদি আরবে ওমরাহ হজ পালনকালে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। পারিবারিকভাবে তাঁর মরদেহ সৌদি আরবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।হাম্মাদুর রহমান খানবিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী হাম্মাদুর রহমান খান রুপিন (৫৭) গত মঙ্গলবার লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার লন্ডনের হাউনসল কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ হ্যাটন কবরস্থানে দাফন করা হয়েছে। আত্মার মাগফিরাত কামনায় কাল শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।