শোক
কমল কৃষ্ণ সাহাঝিনাইদহের প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা (৬৮) গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার শৈলকুপার কবিরপুরে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর আগে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।মুক্তিযোদ্ধা আবুল বাদশা কাজী মুক্তিযোদ্ধা ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর ভালুকশী গ্রামের ব্যবসায়ী আবুল বাদশা কাজী (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।হজরত আলীমুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হজরত আলী (৫৮) গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাতক্ষীরা প্রতিনিধি।