শোক
মুক্তিযোদ্ধা আবদুর রহমানমাদারীপুর জেলা কল্যাণ সমিতির সহসভাপতি ও ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক প্যাথলজিস্ট মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৭০) গত বৃহস্পতিবার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার স্থানীয় গুহ লক্ষ্মীপুর জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের আলীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস।জিয়ায়ূল হকজামালপুরের প্রবীণ চিকিত্সক জিয়ায়ূল হক (৮০) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ জুমা শহরের কাছারী শাহি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর লাশ জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জামালপুর প্রতিনিধি।মীর মোজাম্মেল হকটাঙ্গাইলের মির্জাপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের সমাজসেবক মীর মোজাম্মেল হক (৬২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর লাশ খানপাড়া সামাজিক করবস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে দাশ গুপ্ত ইস্টার্ন টিউবসের ব্যবস্থাপনা পরিচালক এ কে দাশ গুপ্ত (৫৮) গত বুধবার দিবাগত রাত দুইটায় ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি কয়েক বছর ধরে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।