শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আবিদুর রহমানপানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবিদুর রহমান (৭৮) গতকাল শনিবার ভোরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবিদুর রহমান ইত্তেফাক-এর সাংবাদিক আমীর মুহাম্মদ জুয়েলের বাবা। বিজ্ঞপ্তি।মো. ইউসুফ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. ইউসুফ ওরফে ইউসুফ বলী (৬৬) গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। ইউসুফ ১৯৭৮ সালে জাতীয় ফুটবল দলের সদস্য ছিলেন। আজ রোববার সকালে জানাজা নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে কাঠগড়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম