শোক
শেখ মাহাজের আলীপিডব্লিউডির সাবেক সহকারী স্থপতি শেখ মাহাজের আলী ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ছয় কন্যা, দুই ছেলে ও ১৬ জন নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুর ১১ নম্বর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।এম ওয়াজিউল্লাহ ভূঁইয়াএনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা পরিচালক, মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া (৬০) ক্যানসারে আক্রান্ত হয়ে গত শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওয়াজিউল্লাহর মৃত্যুতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন, ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা আনছার আলী মুক্তিযোদ্ধা ও নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পূর্ব ভোগডাবুড়ি গ্রামের বাসিন্দা আনছার আলী (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার ভোরে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় চিলাহাটি খানকায়ে কেরামতিয়া মাদ্রাসা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।