শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহারবুল জামান খানমুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের বাসিন্দা বাহারবুল জামান খান (৬৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় গাংনী গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি পদ্মাবতী চাকমারাঙামাটি শহরের তবলছড়ি খাদ্যগুদাম এলাকার পদ্মাবতী চাকমা (৮৫) গতকাল সোমবার ভোর পাঁচটা ৪০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার তাঁর মরদেহ রাঙামাটি শহরের আসামবস্তি শশ্মানে দাহ করা হবে। আগামী মঙ্গলবার তাঁর সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।