শোক
নুরউদ্দিন আহমেদসাবেক সচিব ও মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ (৯১) গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে এবং দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নুরউদ্দিন আহমেদ ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপরবর্তী মুজিবনগরে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও বনসচিব ছিলেন। তিনি বন, মৎস্য ও পশুসম্পদসচিব হিসেবে ১৯৭৫ সালে অবসর গ্রহণ করেন। মরহুমের জানাজা আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁর কুলখানি আগামী ২৭ আগস্ট শুক্রবার বাদ আসর গুলশানের নিজ বাসভবনে (সড়ক-৮৪, বাড়ি-২/এ, গুলশান-২) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাসসআবদুল মোতালেব সরকারসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল মোতালেব সরকার (৮২) গতকাল মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে ভোররাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বেলা দুইটার সময় ধানগড়া উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে রায়গঞ্জ পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি প্রথম আলো বন্ধুসভার সদস্য নাসিরউদ্দিনের বাবা। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি