শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামছুল হকসাবেক সাংসদ ও ভাষাসৈনিক শামছুল হক (৮১) গত সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির চত্বরে প্রথম, শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দ্বিতীয় এবং তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনায় তৃতীয় নামাজের জানাজা শেষে গতকাল বুধবার পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামুক্তিযোদ্ধা জুবেদ আলীনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের সমাজসেবক ও মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবসরপ্রাপ্ত জুবেদ আলী (৯৫) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গত মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে তাঁর মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিসমো. মোস্তফা মেম্বারকুমিল্লার চৌদ্দগ্রাম পৌর বিএনপির সহসভাপতি উপজেলা সদরের পশ্চিম চান্দিশকরা গ্রামের মো. মোস্তফা মেম্বার (৫৫) গত মঙ্গলবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি