শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুর রকিব খন্দকারপুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুর রকিব খন্দকার গত বুধবার রাতে থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাস-পাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর জানাজা ২৮ আগস্ট শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মোহম্মদ দানেশ আলীপুলিশের সাবেক পদস্থ কর্মকর্তা মোহম্মদ দানেশ আলী (৭৫) গত বুধবার রাত নয়টা ৪৫ মিনিটে ঢাকার নিজ বাসভবনে (৬৩/১ বড় মগবাজার, সোনালীবাগ) হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তিনাজমুল হাসান জাহেদসাবেক সাংসদ নাজমুল হাসান জাহেদ ১৬ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি...রাজিউন)। তাঁর মৃত্যুতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সব কর্মী ও সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।সাইয়েদুর রহমানবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বরগুনার একসময়ের কৃতী ফুটবলার সাইয়েদুর রহমান (৯৫) বুধবার রাতে দক্ষিণ বরগুনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বরগুনা সদরের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা