শোক
আলী হায়দার মো. মহসীনমার্কেন্টাইল ব্যাংক সৈয়দপুর শাখার কর্মকর্তা আলী হায়দার মো. মহসীন (৬৫) গত বুধবার সন্ধ্যায় সৈয়দপুর পুরাতন বাবুপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সৈয়দপুর হাইস্কুল মাঠে প্রথম জানাজা এবং ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে বিকেল তিনটায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।হেলাল উদ্দিন আহমদডেপুটি কমিশনার ট্যাক্স (অব.) এ কে এম হেলাল উদ্দিন আহমদ (৬১) গত মঙ্গলবার ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার মরহুমের লাশ ঢাকায় আনা হয় এবং ওই দিনই রমনা থানা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। তাঁর রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার রমনা এস্টেট কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।আবুল হোসেন জোয়ারদারঝিনাইদহের শৈলকুপার সমাজসেবক ও চিকিত্সক আবুল হোসেন জোয়ারদার (৯২) গতকাল শুক্রবার ভোরে চরচড়িয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বদিউজ্জামান মিলনের নানা। বিজ্ঞপ্তি।ওসমান সরওয়ার আলম চৌধুরীআওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য, সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সাংসদ ওসমান সরওয়ার আলম চৌধুরী (৭৪) গতকাল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বেলা দুইটায় কক্সবাজার শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং বিকেল পাঁচটায় রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।আবদুর রকিব খন্দকারবাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুর রকিব খন্দকার (৭৮) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিন।