শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহেদ উদ্দিনব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের বাসিন্দা, মুক্তিযুদ্ধের অন্যতম আঞ্চলিক সংগঠক ও ভাষাসৈনিক ওয়াহেদ উদ্দিন ময়না মিয়া (৯০) গতকাল সোমবার ভোর রাতে ঢাকার ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।গতকাল বেলা তিনটায় উপজেলার রাইতলা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআবদুল লতিফ শেখফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ শেখ (৬৭) গত রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় খরসূতী গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি