শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিয়াস উদ্দিন আহামদপূবালী ব্যাংক লিমিটেডের পরিচা-লনা পর্ষদের পরিচালক ও ভাইস চেয়ারম্যান, গিয়াস উদ্দিন আহামদ গতকাল মঙ্গলবার ভোররাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মরদেহ চাঁদপুরের মতলবে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।খায়রুল আনামবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি ও হিস্টোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খায়রুল আনাম (৬৬) গত সোমবার রাতে ময়মনসিংহ শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসংলগ্ন চত্বরে মরহুমের জানাজা শেষে নিজ জন্মস্থান গফরগাঁওয়ে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।সফিউল করিম প্রধানলালমনিরহাটের পাটগ্রাম টিএন উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সফিউল করিম প্রধান মঞ্জু (৬২) গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় সদর এলাকার স্টেশনপাড়ার নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিআনোয়ারা বেগমদৈনিক যায়যায়দিন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদারের মা আনোয়ারা বেগম (৬৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকালে দাগনভূঞা সদর ইউনিয়নের ধর্মপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা। নিজস্ব প্রতিবেদক, ফেনী।