শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হাসান দাউদ
বলাকা সিনে ওয়ার্ল্ড ও চাঁদনী চক মার্কেটের ৩ নম্বর ভবনের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান দাউদ (৭৬) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

মো. সালেউদ্দিন সেলিম
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. সালেউদ্দিন সেলিম (৫৮) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

কামরুন্নাহার ইসলাম
উত্তরা লেডিস ক্লাব ও ঢাকার সৈয়দ মহল্লা অ্যাসোসিয়েশনের সদস্য কামরুন্নাহার ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ১৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে ১৫ আগস্ট উত্তরা কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। তাঁর স্বামী কাজী আনোয়ারুল ইসলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান ছিলেন। বিজ্ঞপ্তি।