শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ করিমমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক এম এ করিম (৭০) গতকাল শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।বেগম হোসনে আরা গনিবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর এ গনির স্ত্রী বেগম হোসনে আরা গনি (৭২) হূদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিটে ধানমন্ডির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। হোসনে আরা গনির মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।