শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমোহন দাশচট্টগ্রামের লোহাগড়া উপজেলার সুখছড়ি রাজবাড়ীর সমাজসেবক শ্রী লালমোহন দাশ (৯০) গত ৩০ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সুখছড়ি উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় ১৪ সেপ্টেম্বর সুখছড়ির বাসভবনে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শাহ আলমচৌধুরী গ্রুপের উপদেষ্টা ও চলচ্চিত্র প্রযোজক মো. শাহ আলম (৫৫) গত শনিবার সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল রোববার বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে তাঁর জানাজা হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।