শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলামকক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহসভাপতি নজরুল ইসলাম (৫৫) গত রোববার দুপুর একটায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১১টায় শহরের বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি কমপ্লেক্স ময়দানে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারআয়েশা বেগম বাগেরহাট শহরের রেল রোড নিবাসী আয়েশা বেগম (৮০) গতকাল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক দশ গম্বুজ মসজিদ চত্বরে তাঁকে দাফন করা হয়েছে। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রথম আলো বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা সরদার ফারুক আহমেদের মা । বাগেরহাট প্রতিনিধি