শোক
মরিয়ম বেগমবাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. শামসুর রহমানের মা মরিয়ম বেগম (১০৬) গতকাল মঙ্গলবার সাভারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ সাভারের ইমানদিপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।বাবর মাহমুদদৈনিক মানবজমিন পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের অধ্যক্ষ বাবর মাহমুদ (৪৫) সোমবার রাতে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠে তাঁর জানাজা শেষে শহরের সমসেরাবাদ এলাকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।