শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা কুদ্দুসব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের প্রয়াত শিক্ষাবিদ আবদুল কুদ্দুস ভুঁইয়া মাস্টারের স্ত্রী ও ফাতেমা-কুদ্দুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভানেত্রী ফাতেমা কুদ্দুস (৮২) গত শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁকে নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি পাঁচ মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।প্রমোদ ভৌমিকময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের বাসিন্দা প্রমোদ ভৌমিক (৯০) গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তিনি দৈনিক ইনকিলাব-এর ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা রতন ভৌমিকের বাবা। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি