শোক
আবদুল মালেকঝালকাঠির আবদুল মালেক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আবদুল মালেক (৬৬) গত রোববার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সোমবার উত্তমপুর গ্রামে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর লাশ দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।এলাহী নেওয়াজ খাননেত্রকোনার আটপাড়া উপজেলার ঘাগরা গ্রামের মুক্তিযোদ্ধা এলাহী নেওয়াজ খান গত রোববার দুপুরে নেত্রকোনা থেকে সদর উপজেলার মদনপুর যাওয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার নিজ গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আবদুল্লাহ আল হান্নানমুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী আবদুল্লাহ আল হান্নান (৬৯) ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের বড় ভাই। গতকাল সোমবার বাদ আসর মরহুমের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলে রাউজানের গহিরা উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।কে এম আবুল হাসানমুক্তিযোদ্ধা ও মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি কে এম আবুল হাসান গত শনিবার রাতে রাজধানীর ইউনাই-টেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তেজগাঁও শিল্প এলাকার রহিম মেটাল মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আজ মঙ্গলবার বাদ আসর তেজগাঁওয়ের মনু মিঞা স্কুলের কাছে টেলিসেন্টার মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান শোক প্রকাশ করেছে। তথ্য বিবরণী।গোলাম সাফেক মিয়ামুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব গোলাম সাফেক মিয়া (৬২) গত শনিবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে তাঁর লাশ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল বুধবার মগবাজারের ১৪ দিলু রোডে অ্যাসেট প্রফেসিতে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।