শোক
আহমেদ রেজাঅবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযোদ্ধা আহমেদ রেজা (৭৫) গত ৫ সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তিনি অভিনেত্রী শম্পা রেজা ও রিনি রেজার বাবা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের নির্দেশে তিনি পলাশীতে নৌবাহিনীর কমান্ডো ক্যাম্প স্থাপন করেন। পরবর্তী সময়ে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।অনুপম ভট্টাচার্যযুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী অনুপম ভট্টাচার্য (২৬) লুডিংটন শহরে লেক মিশিগান হ্রদে ডুবে মারা গেছেন। গত ৬ সেপ্টেম্বর তিনি ওই হ্রদ-ভ্রমণে গেলে ঝড় ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে ডুবে যান। ১০ সেপ্টেম্বর তাঁর লাশ উদ্ধার করা হয়। অনুপম ভট্টাচার্য ওয়েইনে ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের ফতেয়াবাদে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের অধ্যাপক অরূপ ভট্টাচার্যের ছেলে। আগামী শনিবার তাঁর লাশ দেশে আনা হবে। বিজ্ঞপ্তি।মনিরুল ইসলামসড়ক ও জনপথ বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম (৭৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গত শনিবার ধানমন্ডি ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা হয়। পরে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।