শোক
মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানসাবেক উপসচিব মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান (৬২) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর ৩০১ গুলবাগের বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।কল্যাণ সেনগুপ্তকমিউিনিস্ট নেতা কল্যাণ সেনগুপ্ত (৫০) গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শহরের গণেশতলা (রায়সাহেব বাড়ি) এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল বিকেলে তাঁর মরদেহ শহরের ফুলতলা শ্মশানঘাটে দাহ করা হয়েছে। দাহ করার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা। দিনাজপুর অফিস।জাহানারা বেওয়াজামালপুর সদর থানার কাচারীপাড়ার জাহানারা বেওয়া (৫৮) গত বুধবার রাত সাড়ে নয়টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কাচারীপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। তিনি মরহুম নূরুল ইসলামের সহধর্মিণী ও প্রথম আলোর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী মোহাম্মদ নজরুল ইসলামের মা। বিজ্ঞপ্তি।