শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসিল উদ্দিনসাংবাদিক ওয়াসিল উদ্দিন (৮০) সাভারের নিজ বাসভবনে গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সংবাদ-এ সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওয়াসিলকে গত ১ মে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদপত্র সম্পাদনা সহকারী ফোরামের উদ্যোগে সম্মাননা দেওয়া হয়। তাঁর মৃত্যুতে সংবাদপত্র সম্পাদনা সহকারী ফোরাম শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। আয়েশা খাতুননোয়াখালীর চাটখিলের সাবেক সাংসদ অ্যাডভোকেট সালাউদ্দিন কামরানের মা আয়েশা খাতুন (৮০) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি উপজেলার দশানিটকবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস।