শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফাজ উদ্দিন মিয়া এশিয়াটিক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন মিয়া (৭১) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা ও খেলোয়াড়েরা শোক প্রকাশ করেছেন। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে (ধামড়াপাড়া, মাউতাইল) ও শনিবার ব্রাদার্স ইউনিয়ন কার্যালয়ে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ব্রাদার্স ইউনিয়নের সহসভাপতি সোহরাব হোসেনের বাবা। বিজ্ঞপ্তি।মো. আফজালউর রহমানজনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আফজালউর রহমান বার্ধক্যজনিত কারণে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বাদ জোহর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ আসর বারিধারার জে-ব্লকে মরহুমের ছোট ছেলের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তাঁর সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সনম সাহা লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী ও লাকসাম প্রেসক্লাবের সদস্য সনম সাহা (৪৮) গতকাল রোববার বেলা ১১টায় হূৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি পশ্চিমগাঁও সাহাপাড়ার প্রয়াত কমরেড সুধীর সাহার ছেলে। গতকাল সন্ধ্যা সাতটায় লাকসাম মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে লাকসাম প্রেসক্লাবের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।আবদুল মজিদঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের বড় ভাই, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল মজিদ (৬৯) বার্ধক্যজনিত কারণে গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পুরান ঢাকার নাজির বাজারে নিজ বাসভবন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন নাজির বাজার বড় জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে বংশালের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে মেয়র সাদেক হোসেন খোকা, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আলতাফ হোসেন খানআশার পরিচালক (এগ্রি-বিজনেস) মো. আলতাফ হোসেন খান, গত ১৩ সেপ্টেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তাঁর লাশ গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।রশিদুল ইসলামজলঢাকা প্রেসক্লাবের সহসভাপতি রশিদুল ইসলাম (৫৩) হূদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ভাই রেখে গেছেন। রোববার সকালে তাঁর মরদেহ জলঢাকা উপজেলার কাঁঠালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।