শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক সুফিয়া খাতুনপ্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সুফিয়া খাতুন (৮৫) গত সোমবার দিবাগত রাত দুটার দিকে বনানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে ও চার নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ মরহুম ডা. এম এ ওয়াদুদের স্ত্রী। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের বনানীর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. সিরাজুল হকমুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক (৬৫) গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটায় ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা গ্রামের নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর বাখুন্ডা কলেজমাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিসআফসার উদ্দিননীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারের বাসিন্দা আফসার উদ্দিন (১০০) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় চিলাহাটি খানকায়ে শরিফ কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি।