শোক
রমজান আলীবাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন রমজান আলী (৬৮) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার মরহুমের নিজ বাসভবন ইস্কাটন প্লাজা, ১৩১ নিউ ইস্কাটন, ঢাকায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। শামসুল আলমএকসময়ের চা-বিশেষজ্ঞ ও চা-ব্যবসায়ী শামসুল আলম দীর্ঘদিন রোগ ভোগের পর গত মঙ্গলবার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। চাকরিজীবনে মরহুম শামসুল আলম ইস্পাহানি, আদমজী ও ন্যাশনাল চা কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। আগামীকাল শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৫ নম্বর সড়কে মরহুমের বাসভবনে কুলখানির আয়োজন করা হয়েছে। শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনদের এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফাতেমা জোহরাপিরোজপুর শহরের পাড়েরহাটের প্রয়াত আইনজীবী আবদুল ওয়াহেদ মিয়ার স্ত্রী ও শহীদ মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকনের মা ফাতেমা জোহরা (৯৫) গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।