শোক
বেগম রশীদা হকরাজশাহীর অবসর-প্রাপ্ত ম্যাজিস্ট্রেট এ কিউ এম ফজলুল হকের সহধর্মিণী বেগম রশীদা হক গত ১৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। এ উপলক্ষে রাজশাহীর চণ্ডীপুরের বাসভবন রশীদা নীড়ে আজ শুক্রবার বাদ আসর মরহুমার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আবুল হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দেওয়ানপাড়া মহল্লার বিশিষ্ট ক্রীড়াসংগঠক আবুল হোসেন ওরফে আবুলী (৭৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মখদুম শাহ দৌলার মাজারে মরহুমের জানাজা শেষে মাজারের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ। জাফর আলী মোল্লা কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আলী মোল্লা (৬৫) গত বুধবার সকালে কলাপাড়া পৌর শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ আসর খেপুপাড়া নেছারুদ্দীন সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে এতিমখানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।মিজানুর রহমান খানবাংলাবাজার পত্রিকার অন্যতম পরিচালক মিজানুর রহমান খান (৫০) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর জানাজা আজ শুক্রবার গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মিজানুর রহমান খান কমান্ডার সোপ কোম্পানির স্বত্বাধিকারী ফজলুর রহমান খানের তৃতীয় সন্তান। তাঁর মৃত্যুতে বাংলাবাজার পত্রিকার পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।হাবিবুর রহমানমানবতাবিরোধী অপরাধ মামলার সন্দেহভাজন আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সাবেক শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান (৮০) গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন (দামুড়হুদা-জীবননগর) থেকে নির্বাচিত হন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অবসরপ্রাপ্ত অধ্যাপক এম ওবায়দুর রহমান (৮৪) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা উত্তরার ৪ নম্বর সেক্টরের পার্ক মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল শনিবার বাদ আসর মরহুমের উত্তরার বাসভবনে (বাড়ি-১৩, রোড-৭, সেক্টর-৪) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।