শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক হোসেনবরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ফকির (৪৮) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে বাটাজোর বাসস্ট্যান্ডের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে সিংগা গ্রামের পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।হাজী কাশেম আলীসাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বাবা সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী কাশেম আলী (১০৮) গত শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ শহরের গঙ্গাদাস গুহ রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম এবং বাদ এশা মুক্তাগাছা কান্দিগাঁও গ্রামের নজরুল ইসলাম হাই স্কুলের সামনে দ্বিতীয় জানাজা শেষে মুক্তাগাছায় পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। ময়মনসিংহ অফিস।শফিনাজ বেগমতেজগাঁও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শফিনাজ বেগম গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে গতকাল শনিবার কলেজ শিক্ষক পরিষদ ও কর্মচারীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। এ ছাড়া গতকাল কলেজের সব ক্লাস স্থগিত করে ছুটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।