শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খন্দকার ওমর খৈয়াম ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার ওমর খৈয়াম (৫৫) গত সোমবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন রাত ১১টায় স্থানীয় তেলজুড়ী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।চৌধুরী শহিদুল ইসলামযশোর জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম (৬৬) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। যশোর অফিস।