শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ফ ম শহীদুল্লাহঢাকা বিশ্ব-বিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ ফ ম শহীদুল্লাহ (৮০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলীনগর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিআমিরুল ইসলাম ফুটবল প্রশিক্ষক আমিরুল ইসলাম খান দিলু (৬৩) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পাবনায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।