শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদুল বার চৌধুরীঅবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আহমেদুল বার চৌধুরী (৮১) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শনিবারই তাঁকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা (সাহেববাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৯৬৩ সালে ঢাকা সদরের মহকুমা প্রশাসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।এস এম কামরুজ্জামানবাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ক্যাজুয়াল কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি এস এম কামরুজ্জামান বাবলু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত ২৩ সেপ্টেম্বর মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যুতে ক্যাজুয়াল কল্যাণ সমিতির বিভাগীয়, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিটি শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।