শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজাহারুছ আহ্ছানউল্লাহঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লাহর ছেলে আলহাজ মাজাহারুছ আহ্ছানউল্লাহ (৮৮) গত সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।দেলোয়ারা খাতুননয়া দিগন্ত পত্রিকার মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. আবু সাঈদের মা বেগম দেলোয়ারা খাতুন (৭১) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বেলা তিনটার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।এম এ হাদিবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ হাদি (৬৪) গত ৩ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর কুলখানি আগামী শুক্রবার বাদ আসর রাজধানীর বারিধারার ৮ নম্বর সড়কের (পার্কসংলগ্ন) মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।