শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল আজিজ মিয়াগাইবান্ধার শিক্ষাবিদ মো. আবদুল আজিজ মিয়া (৬৭) গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে গেছেন। গাইবান্ধা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কয়েকটি নাটকও লিখেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তিনি বিবিসির সাংবাদিক কাদির কল্লোলের বাবা। বিজ্ঞপ্তি।তাসাদ্দুক আহমদএইচএসবিসির বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী খন্দকার তাসাদ্দুক আহমদ (৭৫) গতকাল শুক্রবার ভোরে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জুমার নামাজের পর ঢাকার মণিপুরিপাড়া মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।রাশেদা আশরাফবাংলাদেশ বেতারের সাবেক কর্মকর্তা রাশেদা আশরাফ (৬২) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার হাতিরপুল মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর মরহুমার নিজ বাড়িতে (১৫৭, এলিফ্যান্ট রোড, হাতিরপুল) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিআবদুর রবনোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রব (৬২) গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা চৌমুহনী রেলওয়ে চত্বরে প্রথম এবং গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।ইসমাইল হোসেনসিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসমাইল হোসেন (৬২) গতকাল শুক্রবার ভোরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার মেঘাইগ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল বিকেলে মেঘাই ই,ইউ,আই উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে শেরপুর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।