শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিমকী শাফীবাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের মা শিমকী শাফী (৭৭) গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ আগামীকাল সোমবার ছোট ছেলে কাজী শাকিলের বাসায় (রোড নং-১০৫, বাসা নং-১১, গুলসান-২) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। আগামীকাল বাদ যোহর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।তাপস কুমার চন্দব্যবসায়ী তাপস কুমার চন্দ (৪০) ৮ অক্টোবর শুক্রবার ঢাকায় তাঁর বাসভবনে মারা গেছেন। তিনি তিন ভাই, দুই বোন ও আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার রাতে শ্যামপুর শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়। প্রায় দুই বছর আগে ২০০৮ সালের ৩১ অক্টোবর তিনি ঢাকার কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও শমরিতা হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তি।মোসলেম মিয়া সরকারব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের ইমাম প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. মোসলেম মিয়া সরকার (৬৫) গতকাল শনিবার ভোররাতে কসবা পৌর সদরের ইমামপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলমাঠে প্রথম এবং বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।